পোস্টডক করতে এসে আমেরিকায় জীবনযাত্রার খরচ

সেয়ার: 0
পোস্টডক করতে এসে আমেরিকায় জীবনযাত্রার খরচ
USA City Life

পোস্টডক করতে এসে আমেরিকায় জীবনযাত্রার খরচ

একজন পোস্টডক গবেষকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তব খরচের হিসাব

প্রথমেই বলে রাখি—আমেরিকার সব স্টেটে বসবাসের খরচ একরকম নয়। তাই এখানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। অনেকেই এই বিষয়ে জানতে চান, আশা করি এটি কিছুটা গাইডলাইন হিসেবে কাজে লাগবে।

🏠 বাসা ভাড়া

আমরা সাধারণত নিরাপদ এবং ভালো স্কুল-সমৃদ্ধ এলাকায় থাকতে চাই—বিশেষ করে যাদের বাচ্চা আছে। এই ধরনের এলাকাগুলো অনেক সময় বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে হয় এবং ভাড়াও তুলনামূলক বেশি।

ভালো এলাকায় বাসা ভাড়া: ন্যূনতম $800-1000+ (অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি)

🍽️ খাবার খরচ

এটি পুরোপুরি আপনার জীবনযাত্রার উপর নির্ভরশীল। তবে ৩ সদস্যের পরিবারের জন্য আমার ধারণা মতে বর্তমান বাজার অবস্থায়—

মাসিক গ্রোসারি: প্রায় $1000 বা তার বেশি

👶 ডে-কেয়ার / বেবিসিটিং

যদি বাসায় বাচ্চা দেখার সুযোগ না থাকে, তবে এটি একটি বড় খরচের খাত।

সাধারণ ডে-কেয়ার: $800–$1000/মাস
ভালো মানের ডে-কেয়ার: $2200–$2500/মাস

বাচ্চা যদি স্কুল গোয়িং হয়, তবে স্কুল থেকে ফেরার পর বা সামার ভ্যাকেশনে বেবি সিটার বা সামার ক্যাম্পের খরচও যোগ হবে।

💡 ইউটিলিটি ও ইন্স্যুরেন্স

বিদ্যুৎ, গ্যাস, পানি—সব একসাথে বা আলাদা হতে পারে।

ইউটিলিটি বিল: $100–$200/মাস

বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ইন্স্যুরেন্স নিতে হয় এবং এটি বেতন থেকেই কেটে নেওয়া হয়। খরচ নির্ভর করে আপনি নিজের জন্যে নিবেন নাকি পরিবারের জন্যে, কভারেজের ওপর।

💰 আয় (Salary) ও ইনকাম ট্যাক্স

পোস্টডক স্যালারি: সাধারণত $50K – $65K/বছর (কিছু বিশেষ প্রতিষ্ঠান ছাড়া)।

ট্যাক্স সুবিধা: বাংলাদেশি পোস্টডকরা সাধারণত প্রথম ২ বছর ফেডারেল ট্যাক্স থেকে অব্যাহতি পান। তবে স্টেট ট্যাক্স দিতে হয়। ২ বছর পর ফেডারেল ট্যাক্স শুরু হলে খরচ বেড়ে যায়।

🚗 অতিরিক্ত খরচ ও স্পাউস পারমিট

গাড়ির জ্বালানি, ইন্স্যুরেন্স ($100–$150/মাস), লন্ড্রি, ইন্টারনেট, মোবাইল বিল, সামাজিক খরচ এবং ব্যক্তিগত খরচ—সব মিলিয়ে একটি ভালো পরিমাণ অঙ্ক দাঁড় করাবে। এছাড়াও থাকতে পারে ফার্নিচার সেটআপ, ভ্রমণ, এবং বাংলাদেশ যাওয়া-আসার খরচ।

স্পাউস ওয়ার্ক পারমিট: স্পাউস যদি কাজ করতে চান, তবে অনুমতি নিতে খরচ পড়বে $500–$2000 এবং সময় লাগবে ৩–৬ মাস। তবে দুজন উপার্জন করলে খরচের চাপও বাড়বে (ডে-কেয়ার, গাড়ি ইত্যাদি)।

🥫 সরকারি সুবিধা ও শেষ কথা

যুক্তরাষ্ট্রে জন্ম বা গ্রিন কার্ড থাকলে ট্যাক্স ফাইলের সময় কিছু ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়। তবে Medicaid বা Food Stamp-এর মত সরকারি সুবিধা বর্তমানে অনেক সীমিত।

এই হিসাবগুলো আনুমানিক এবং ব্যক্তিভেদে অনেক পার্থক্য হতে পারে। কিছু তথ্য অনিচ্ছাকৃত ভুল বা মিসিং হয়ে থাকতে পারে—তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে যাচাই করে নেবেন। যারা পিএইচডি করতে আসবেন তারাও এই লেখা থেকে ভালো একটা ধারণা পাবেন।

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন