তারিখবৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সময়দুপুর ২:০০ টা
স্থানকক্ষ নং-২০৬, রাজনীতি বিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞান অনুষদ
"সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়"—এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী তরুণ লেখক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬-এর আজকের অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কক্ষ নং-২০৬-এ কর্মশালার এই পর্বে আলোচনা হয় "পত্রিকায় চিঠি ও ফিচার লেখার কৌশল" বিষয়ে।
পত্রিকায় লেখা কেন গুরুত্বপূর্ণ?
জনমত
গঠন
গঠন
জনমত গঠন
রাষ্ট্রীয়, সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শক্তিশালী ও তথ্যভিত্তিক লেখা নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে।
বুদ্ধি
বৃত্তি
বৃত্তি
বুদ্ধিবৃত্তিক অবদান
একজন লেখকের চিন্তা, গবেষণা ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় বহন করে। সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সমাধানের দিকনির্দেশনা দেওয়া সম্ভব।
পেশা
দারিত্ব
দারিত্ব
পেশাদারিত্ব অর্জন
ভাষার দক্ষতা, যুক্তি উপস্থাপনের ক্ষমতা ও বিশ্লেষণী চিন্তাকে পরিণত করে। উচ্চশিক্ষা, গবেষণা, সাংবাদিকতায় শক্তিশালী পোর্টফোলিও তৈরি হয়।
সঠিক
তথ্য
তথ্য
সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ
গুজব ও বিভ্রান্তির যুগে পত্রিকার দায়িত্বশীল লেখা সমাজে সত্য ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম।
সামাজিক
পরিবর্তন
পরিবর্তন
সামাজিক পরিবর্তনে ভূমিকা
সামাজিক বৈষম্য, দুর্নীতি, পরিবেশ দূষণ বা মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় সামনে নিয়ে আসে। প্রশাসন বা কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হয়।
নতুন
লেখক
লেখক
নতুন লেখক তৈরির ক্ষেত্র
পত্রিকা নতুন লেখকদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। নিয়মিত চর্চার মাধ্যমে ধীরে ধীরে একজন দক্ষ লেখক হিসেবে পরিচিতি গড়ে ওঠে।
চিঠিপত্র ও ফিচারের মৌলিক পার্থক্য
| ✉ সম্পাদকীয় চিঠি | 📰 ফিচার | |
|---|---|---|
| সাম্প্রতিক ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া | ⇄ | পরিকল্পিত গবেষণাধর্মী উপস্থাপন / বিশেষ ঘটনার বর্ণনা |
| মতামত বা প্রতিক্রিয়া প্রকাশ | ⇄ | বিষয়ের গভীর বিশ্লেষণ ও ব্যাখ্যা |
| শব্দসীমা: ১০০–৩০০ শব্দ | ⇄ | শব্দসীমা: ৫০০–১৫০০+ শব্দ |
| সম্পাদকীয় পাতায় প্রকাশ | ⇄ | ফিচার বা বিশেষ সংখ্যায় প্রকাশ |
| তুলনামূলক দ্রুত প্রকাশ পায় | ⇄ | পরিকল্পিতভাবে বিস্তারিত আকারে লিখতে হয় |
একটি চিঠি/ফিচারের প্রকৃত কাঠামো — ৭টি ধাপ
০১
লিড বা ভূমিকা (The Hook)
চিঠি: ২০ শব্দ ফিচার: ৮০ শব্দ
প্রশ্ন, উদ্ধৃতি বা চমকপ্রদ তথ্য দিয়ে পাঠককে আটকানো। শুরুতেই আকর্ষণীয় তথ্য থাকলে পাঠক পড়তে উৎসাহিত হন।
উদাহরণ — দৈনিক ইত্তেফাক"চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে কৌশলগত বৃক্ষ রোপণের মাধ্যমে আগামী ৭ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেশব্যাপী 'সবুজ তরঙ্গ' তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে।"
০২
মূল বিষয়বস্তু (নাট গ্রাফ)
চিঠি: ৪০ শব্দ ফিচার: ১২০ শব্দ
লেখার মূল বিষয়বস্তু ও প্রাসঙ্গিকতা নির্দেশ করা। পুরো লেখার উদ্দেশ্য, পরিকল্পনা স্পষ্ট করা হয়।
০৩
পারস্পরিক তুলনা
চিঠি: ৩০ শব্দ ফিচার: ১০০ শব্দ
বর্তমান পরিস্থিতি ও পূর্বের অবস্থার পারষ্পারিক আলোচনা, মিল-অমিল, সুবিধা-অসুবিধা।
০৪
মূল বিবরণ ও বিশ্লেষণ (Body)
চিঠি: ৮০ শব্দ ফিচার: ১৬০ শব্দ
তথ্য, যুক্তি, বিশেষজ্ঞ মত ও পরিসংখ্যানের সমন্বয়ে গভীর বিশ্লেষণ করা।
০৫
সৃষ্ট অসঙ্গতি ও প্রভাব
চিঠি: ৩০ শব্দ ফিচার: ১২০ শব্দ
সমস্যার কারণে ক্ষয়ক্ষতি বা সংকট তুলে ধরা। পরিবেশগত, সামাজিক প্রতিফলন আলোচনা করা।
০৬
সমাধান ও প্রস্তাবনা
চিঠি: ৩০ শব্দ ফিচার: ৮০ শব্দ
সম্ভাব্য সহজ সমাধান ও কর্তৃপক্ষের প্রতি প্রত্যাশা। করণীয় ও বাস্তব পরামর্শ দেওয়া।
০৭
উপসংহার
চিঠি: ২০ শব্দ ফিচার: ৮০ শব্দ
এমন একটি বার্তা দিয়ে শেষ করুন যা পাঠক ভাববেন। সংক্ষিপ্ত, শক্তিশালী আহ্বান।
ফিচার/চিঠিতে যা অনুসরণ করবেন
বস্তুনিষ্ঠ ও যুক্তিনির্ভর তথ্য উপস্থাপন করুন। ব্যক্তিগত মতামত বা আবেগের পরিবর্তে নির্ভরযোগ্য তথ্য, পরিসংখ্যান ও বাস্তব উদাহরণ ব্যবহার করুন। মতামতের সঙ্গে তথ্যের সমন্বয় ঘটিয়ে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করুন।
প্রাঞ্জল, স্পষ্ট ও সহজবোধ্য ভাষায় লিখুন। অপ্রয়োজনীয় জটিল শব্দ, অতিরিক্ত বিশেষণ ও দুর্বোধ্য বাক্যগঠন এড়িয়ে চলুন, যাতে পাঠক সহজেই মূল বক্তব্য বুঝতে পারেন।
আকর্ষণীয় ও সংক্ষিপ্ত শিরোনাম দিন। লেখার শিরোনাম এমন হতে হবে যা পুরো লেখার মূলভাব ও সারাংশ বহন করে। শিরোনামটি সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
পাঠানোর পূর্বে কমপক্ষে তিনবার Proofreading করুন। বানান, ব্যাকরণ, যতিচিহ্ন, তথ্যগত ভুল ও বাক্যগঠনের অসঙ্গতি যাচাই করে লেখাকে আরও পরিশীলিত ও নির্ভুল করুন।
যা অবশ্যই এড়িয়ে চলবেন
একই লেখা একাধিক পত্রিকায় একসাথে পাঠাবেন না। এটি অনৈতিক হিসেবে বিবেচিত হতে পারে এবং লেখকের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে।
ব্যক্তি আক্রমণমূলক বা অসম্মানজনক ভাষা ব্যবহার করবেন না। রাষ্ট্র, সরকার বা কোনো ব্যক্তিকে সমালোচনা করতে হলে তা শালীন, যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক হওয়া উচিত।
প্লাজিয়ারিজম সম্পূর্ণভাবে পরিহার করুন। অন্যের লেখা, গবেষণা, ধারণা বা অপ্রমাণিত তথ্য সরাসরি ব্যবহার না করে যথাযথ সূত্র উল্লেখ করুন।
অপ্রয়োজনীয় বিস্তার ও প্রসঙ্গচ্যুতি এড়িয়ে চলুন। নির্ধারিত বিষয়ের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখুন এবং শব্দসীমা, প্রাসঙ্গিকতা ও পাঠযোগ্যতার প্রতি গুরুত্ব দিন।
লেখা জমা দেওয়ার স্ট্যান্ডার্ড পদ্ধতি
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- Subject Line: সম্পাদকীয় চিঠি / ফিচার / কলাম: বিষয়ের শিরোনাম
- লেখাটা মেইলের বডিতে রাখুন, Attachment নয়
- অবশ্যই সময় মেনে চলুন / Scheduled Send করতে পারেন
- এক লেখা, এক ইমেইলে, এক সময়ে, একজন সম্পাদকের কাছে
- পাঠানোর আগে অবশ্যই বেশ কয়েকবার Proofreading করুন
- বানান, ভাষাগত ভুল, বাক্যগত অস্পষ্টতা ঠিকঠাক করুন
FromMd. Rafsan <rafsan.ims@std.cu.ac.bd>
Toপত্রিকার নির্দিষ্ট পাতার ইমেইল
Subjectসম্পাদকীয় চিঠি: বিষয়ের শিরোনাম
শিরোনাম
আপনার পুরো লেখা ……… (চিঠি হলে এক প্যারাগ্রাফে, অন্যথায় একাধিক।)
আপনার নামঃ
ঠিকানা, সংক্ষিপ্ত পরিচয়ঃ
ইমেইলঃ
যোগাযোগ নম্বরঃ
সম্ভব হলে একটা এটাচড ছবি
আপনার পুরো লেখা ……… (চিঠি হলে এক প্যারাগ্রাফে, অন্যথায় একাধিক।)
আপনার নামঃ
ঠিকানা, সংক্ষিপ্ত পরিচয়ঃ
ইমেইলঃ
যোগাযোগ নম্বরঃ
সম্ভব হলে একটা এটাচড ছবি
সময়োপযোগী লেখা পাঠানোর কৌশল
যেকোনো বড় সংবাদের ২৪–৪৮ ঘণ্টার মধ্যে লেখা পাঠান, সম্পাদকরা সাম্প্রতিক প্রেক্ষাপটের লেখা বেশি গুরুত্ব দেন।
রবিবার বা সোমবার লেখা পাঠালে সম্পাদকের সাপ্তাহিক পরিকল্পনায় তা স্থান পাওয়ার সম্ভাবনা বাড়ে।
জাতীয় বা আন্তর্জাতিক দিবসের ৪–৫ দিন আগে সংশ্লিষ্ট ইস্যুতে লেখা পাঠান।
সকাল ১০–১১ টায় লেখা পাঠালে সম্পাদকদের নজরে আসার সম্ভাবনা বেশি থাকে।
যে পত্রিকায় পাঠাচ্ছেন তাদের শব্দসীমা, ভাষাশৈলী ও বিষয়বস্তুর ধরন আগে বুঝে নিন।
যে বিষয় পাঠকের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, সেই ধরনের লেখা প্রকাশের সম্ভাবনা বেশি থাকে।
তথ্যভিত্তিক লেখার ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করলে লেখার গ্রহণযোগ্যতা বাড়ে।
লেখা প্রকাশিত না হওয়া মানেই খারাপ নয়। হতাশ না হয়ে অন্য পত্রিকায় পাঠান।
কর্মশালার কিছু মুহূর্ত
"সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়"
আজকের কর্মশালার সম্পূর্ণ স্লাইড ডাউনলোড করুন বা ওয়েবসাইট ভিজিট করুন
"What we do to the Earth, we do to ourselves."
— David Suzuki, Geneticist and Environmental Scientist
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন