প্রফেসর খুঁজে বের করা : কার্যকর টিপস
বিদেশে উচ্চশিক্ষার জন্য সঠিক সুপারভাইজর খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একজন প্রফেসর যিনি আপনার গবেষণা আগ্রহের সাথে মেলে, তাকে ইমেইল করার সময় কিছু কৌশল অনুসরণ করলে সাড়া পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিচের টিপসগুলো অনুসরণ করে আপনি আপনার পছন্দের প্রফেসরের কাছে একটি পেশাদার ও কার্যকর ইমেইল পাঠাতে পারবেন।
১ টিপ ১: আগ্রহের সাথে মিল রেখে সুপারভাইজর নির্বাচন
এমন কয়েকজন supervisor কে বেছে নিতে হবে, যাদের বর্তমান গবেষণা তোমার রিসার্চ আগ্রহের সাথে মিল রয়েছে।
২ টিপ ২: সবচেয়ে সাম্প্রতিক (Latest) পেপার উল্লেখ করুন
চেষ্টা করবেন প্রফেসরের গত ১-২ বছরের মধ্যে প্রকাশিত কোনো পেপার নিয়ে কথা বলতে। এতে তিনি বুঝবেন আপনি তার বর্তমান কাজ সম্পর্কে আপডেট আছেন।
৩ টিপ ৩: নির্দিষ্ট একটি পয়েন্ট তুলে ধরুন
শুধু পেপারের নাম লিখলেই হবে না, ওই পেপারের কোনো একটি নির্দিষ্ট ফলাফল (Result) বা পদ্ধতি (Methodology) আপনার কেন ভালো লেগেছে, তা এক লাইনে লিখে দিলে প্রফেসর অনেক বেশি ইমপ্রেসড হবেন।
৪ টিপ ৪: প্রফেশনাল ইমেইল অ্যাড্রেস ব্যবহার করুন
প্রফেসরকে ইমেইল করার সময় authentic বা institutional ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। যদি institutional ইমেইল না থাকে, তবে একটি professional Gmail ব্যবহার করা উচিত।
৫ টিপ ৫: প্রথম ইমেইলে ফান্ডিং নিয়ে প্রশ্ন করবেন না
প্রথম ইমেইলে স্কলারশিপ বা ফান্ডিং নিয়ে প্রশ্ন করা ঠিক না।
৬ টিপ ৬: সিভি সংযুক্ত করুন (গবেষণামূলক)
সংক্ষিপ্ত এবং গবেষণামূলক তথ্যসমৃদ্ধ CV দিতে হবে।
৭ টিপ ৭: প্রতিটি ইমেইল আলাদাভাবে প্রস্তুত করুন
একই ইমেইল একাধিক জায়গায় পাঠানো যাবে না: কপি-পেস্ট না করে প্রতিটি ইমেইল আলাদাভাবে প্রস্তুত করতে হবে।
৮ টিপ ৮: Zoom মিটিংয়ের কথা বলুন
ইমেইলের শেষে are you accepting students বলার সাথে Zoom meeting এর কথা বলাটা বেশি কার্যকর। এতে আপনার আত্মবিশ্বাস প্রকাশ পায়।
৯ টিপ ৯: সঠিক সময়ে ইমেইল পাঠান
ইমেইলটি পাঠানোর সময় ঐ দেশের সময়ের দিকে খেয়াল রাখবেন। তাদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে পাঠাতে পারলে সবচেয়ে ভালো (অস্ট্রেলিয়ার সময়)।
আমার বিশ্বাস, আপনারা যদি এভাবে ইমেইল করেন এবং উপরোক্ত টিপসগুলো অনুসরণ করেন, তাহলে অবশ্যই ভালো কিছু feedback পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই আপনার profile strong হতে হবে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন