গবেষণাপত্র পড়ার স্মার্ট কৌশল

গবেষণাপত্র, বই ও পড়ার টেবিল

গবেষণাপত্র পড়ার স্মার্ট কৌশল

শব্দ ধরে পড়া নয়, উদ্দেশ্য বুঝে পড়া – সময় বাঁচান, দক্ষতা বাড়ান

অনেকের ধারণা রিসার্চ পেপার পড়া মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শব্দ ধরে ধরে পড়া। কিন্তু প্রকৃত পক্ষে এই ভুল ধারণাটাই অনেক গবেষকের মূল্যবান সময় নষ্ট করে দেয়। রিসার্চ পেপার পড়ার আসলে কোনো একটা ইউনিভার্সাল প্রেসক্রিপশন নেই যা সবার জন্য সমানভাবে কাজ করবে। আপনার উদ্দেশ্য কী বা আপনি পেপারটা থেকে ঠিক কী কারণে পড়তে চান, তার ওপর ভিত্তি করেই আপনার পড়ার কৌশল অবলম্বন করা উচিত। স্মার্টলি পড়ার পদ্ধতি হলো নিজের প্রয়োজন বুঝে পেপারের নির্দিষ্ট অংশে ফোকাস করা এবং বাকি অংশে শুধুমাত্র চোখ বুলিয়ে যাওয়া।

১. ডোমেইন নলেজ বা সাধারণ ধারণা নেওয়া

যদি আপনার উদ্দেশ্য হয় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কেবল ডোমেইন নলেজ বা সাধারণ ধারণা নেওয়া, তবে পুরো পেপারের গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

  • প্রথমে: টাইটেল আর অ্যাবস্ট্রাক্টটা দেখে নিন – পেপারটা আপনার আগ্রহের সাথে মিলছে কি না?
  • তারপর সরাসরি: ইন্ট্রোডাকশন আর কনক্লুশনে চলে যান। ইন্ট্রোডাকশন জানাবে সমস্যার প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড, আর কনক্লুশন বলে দেবে তারা শেষ পর্যন্ত কী ফলাফল পেল।
এড়িয়ে যান: মাঝখানের জটিল সব ডাটা বা মেথডোলজিক্যাল ক্যালকুলেশন। আপনার লক্ষ্য শুধু বিষয়বস্তু দেখা, ভিতরের কারিগরি বিদ্যা শেখা নয়।

২. রিসার্চ গ্যাপ খুঁজে বের করা

যখন আপনার মূল কাজ হলো নিজের গবেষণার জন্য একটা ভালো রিসার্চ গ্যাপ খুঁজে বের করা, তখন পড়ার ধরনটা হবে অনেক বেশি সমালোচনামূলক।

  • ফোকাস: পেপারের লিমিটেশন এবং ফিউচার রিসার্চ সেকশনগুলোতে। লেখক নিজে কোথায় গিয়ে থেমে গেছেন? কোন কোন দিকগুলো তিনি কাভার করতে পারেননি?
  • ডিসকাশন পার্ট: লেখকরা তাদের রেজাল্টকে কীভাবে ব্যাখ্যা করছেন? সেখানে কোনো লজিক্যাল গ্যাপ বা অসংগতি আছে কি না?
কৌশল: একটার পর একটা পেপার এভাবে পড়ার সময় যখন দেখবেন কোনো একটা নির্দিষ্ট প্রশ্ন বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে, বুঝবেন সেটাই হতে পারে আপনার গবেষণার নতুন পথ।

৩. মেথড বা পদ্ধতি শেখা

যদি আপনি কোনো নির্দিষ্ট মেথড বা পদ্ধতি শিখতে চান, তবে পড়ার কৌশল পুরোপুরি বদলে যাবে।

  • পুরো মনোযোগ: 'মেথডলজি' সেকশনে। লেখক কোন স্যাম্পলিং ব্যবহার করেছেন? ডাটা সংগ্রহের টুলসগুলো কী ছিল? কোন স্ট্যাটিস্টিক্যাল মডেল ব্যবহার করে রেজাল্ট বের করেছেন?
  • টেবিল আর ফিগার: মেথডের সাথে মিলিয়ে দেখুন। এতে বিষয়টি আরও পরিষ্কার হবে।
মনে রাখবেন: এক্ষেত্রে আপনি পেপারটা পড়ছেন অনেকটা একটা গাইডবুক বা ম্যানুয়ালের মতো করে, যা আপনাকে নিজের কাজে সরাসরি প্রয়োগ করতে সাহায্য করবে।

৪. একাডেমিক রাইটিং উন্নত করা

যদি আপনার লক্ষ্য হয় নিজের একাডেমিক রাইটিং বা লেখার মান উন্নত করা, তখন আপনি পেপারটা পড়বেন একজন কন্টেন্ট ক্রিয়েটর বা রাইটারের দৃষ্টিভঙ্গি থেকে।

  • লক্ষ্য করুন: লেখক কীভাবে একটা প্যারাগ্রাফ থেকে অন্য প্যারাগ্রাফে ট্রানজিশন করছেন? কীভাবে খুব জটিল একটা যুক্তিকে সহজ শব্দে সাজাচ্ছেন?
  • সাইটেশন: সাইটেশনগুলো লেখার ফ্লোতে কীভাবে ব্লেন্ড করছেন?
  • গল্প বলার ঢং: ভালো মানের জার্নালের পেপারগুলো পড়লে বোঝা যায় তারা কীভাবে ডেটাকে একটা গল্পের মতো করে সাজায়।
শিখুন: এই স্টাইলগুলো নিজের মাথায় গেঁথে নিতে পারলে আপনার নিজের লেখাতেও সেই পেশাদারিত্ব চলে আসবে।

এক নজরে পড়ার কৌশল

উদ্দেশ্য ফোকাস করবেন যেখানে এড়িয়ে যাবেন
ডোমেইন নলেজ টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রো, কনক্লুশন মেথডস, ডাটা টেবিল
রিসার্চ গ্যাপ লিমিটেশন, ফিউচার রিসার্চ, ডিসকাশন বিস্তারিত মেথড
মেথড শেখা মেথডলজি, টেবিল, ফিগার লিটারেচার রিভিউ
রাইটিং উন্নতি প্যারাগ্রাফ ট্রানজিশন, সাইটেশন, ফ্লো ডাটা ডিটেইলস

গবেষণাপত্র পড়ার কোনো একক সঠিক পদ্ধতি নেই। নিজের উদ্দেশ্য স্পষ্ট করুন, সেই অনুযায়ী পড়ুন, সময় বাঁচান এবং গবেষণাকে করুন আরও ফলপ্রসূ।

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন