📌 ফ্রি সফটওয়্যার টুলস ব্যবহার করে ৭ দিনের IELTS Practical Study Routine
আমি আগের দুইটি পোস্টে কিছু ফ্রি সফটওয়্যার ও টুলের কথা বলেছিলাম যেগুলো দিয়ে কিভাবে নিজে নিজেই কোনও টাকা খরচ ছাড়া, কোচিং ছাড়া IELTS প্রিপারেশন নিবেন। অনেকেই প্রশ্ন করেছেন—এই ফ্রি টুলগুলো ব্যবহার করে বাস্তবে কীভাবে পড়াশোনা শুরু করা যায়?
তো চলেন একটা ডেমো দেই। নিচে একটি ৭ দিনের simple এবং practical routine দেওয়া হলো। প্রতিদিন ২–৩ ঘণ্টা সময় দিলেই এই রুটিন follow করা সম্ভব:
Day 1 – Format বোঝা ও Baseline
প্রথম দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো exam format বোঝা। Listening এবং Reading এর একটি sample test দিন।
ব্যবহার করুন: IELTS Prep App (British Council)
- Listening sample test
- Reading question pattern দেখা
- কোন জায়গায় বেশি ভুল হচ্ছে তা নোট করা
Day 2 – Listening Focus
আজ শুধু Listening skill এ কাজ করুন। Listening practice করার সময় spelling খুব গুরুত্বপূর্ণ।
ব্যবহার করুন: IELTS Prep App
- ২টি Listening practice test
- ভুল spelling আলাদা করে লিখে রাখা
- audio script দেখে mistake analyse করা
Day 3 – Reading Strategy
Reading এ সবচেয়ে বড় সমস্যা হয় time management। আজ timer দিয়ে practice করুন। Vocabulary note রাখার জন্য ব্যবহার করুন Notion.
ব্যবহার করুন: Notion
- ২টি Reading passage
- নতুন vocabulary লিখে রাখা
- কোন question type বেশি ভুল হচ্ছে সেটা নোট করা
Day 4 – Writing Practice
আজ Writing Task 2 practice করুন। Essay লিখে grammar check করুন।
ব্যবহার করুন: Grammarly
- ১টি Task 2 essay লিখুন
- Grammarly দিয়ে grammar check
- ভুল sentence rewrite করুন
Day 5 – Vocabulary Build
Vocabulary ছাড়া Reading এবং Writing উন্নতি হয় না। Flashcard method ব্যবহার করলে মনে রাখা সহজ হয়।
ব্যবহার করুন: Anki
- ২০টি নতুন word
- example sentence তৈরি
- flashcard বানিয়ে revise করা
Day 6 – Speaking Practice
আজ Speaking practice। নিজের pronunciation check করার জন্য ব্যবহার করুন ELSA Speak.
ব্যবহার করুন: ELSA Speak
- Speaking Part 1 topic নিয়ে practice
- answer record করা
- pronunciation error ঠিক করা
Day 7 – Full Practice Day
শেষ দিন পুরো সপ্তাহের practice consolidate করুন।
- ১টি Listening test
- ১টি Reading passage
- ১টি Writing Task
- Speaking practice
- মূল কাজ: mistake review করা
শেষ কথা
৭ দিনে IELTS mastery হবে না। কিন্তু এই রুটিন follow করলে preparation organised হয়ে যাবে ইনশাআল্লাহ।
অনেকে random practice করে সময় নষ্ট করে। কিন্তু structured practice করলে improvement দ্রুত হয়।
পরিকল্পিত প্রস্তুতিই সাফল্যের চাবিকাঠি। ফ্রি টুলস আর শৃঙ্খলা দিয়েই সম্ভব IELTS-এ ভালো স্কোর।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন