কম্পিউটার-বেইসড IELTS-এর জন্য সেল্ফ প্রিপারেশন গাইড
টেকনিক্যাল সেটআপ থেকে শুরু করে প্রতিটি মডিউলে ভালো করার সহজ কৌশল
কম্পিউটার বেইজড আইএলটিএস-এ Listening, Reading এবং Writing টেস্ট কম্পিউটারে হয়ে থাকে। এর সুবিধা হলো মাত্র ৩ দিনেই স্কোর পাওয়া যায় এবং বছরে বেশি সংখ্যক টেস্ট দেওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে নিজে নিজেই (Self Preparation) এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন।
১. টেকনিক্যাল সেটআপ: প্রাথমিক প্রস্তুতি
কম্পিউটার বেইজড আইএলটিএস দিতে হলে সবচেয়ে প্রয়োজনীয় হলো টেকনিক্যাল দক্ষতা।
- টাইপিং স্পিড: লিখন পরীক্ষার জন্য ভালো টাইপিং স্কিল থাকা আবশ্যক। প্র্যাকটিসের জন্য 10FastFingers.com এবং TypingTest.com ব্যবহার করতে পারেন।
- হেডফোন/ইয়ারফোন: Listening টেস্টের জন্য ভালো মানের হেডফোন ব্যবহার করুন। পরীক্ষার আগে সাউন্ড কোয়ালিটি চেক করে নিন যাতে অপ্রত্যাশিত কোনো সমস্যা না হয়।
২. অনলাইন প্র্যাকটিস প্ল্যাটফর্ম
বিনামূল্যে প্র্যাকটিস করার জন্য জনপ্রিয় ওয়েবসাইটগুলো:
- British Council IELTS: এখানে বিনামূল্যে আইএলটিএস প্র্যাকটিস করতে পারবেন।
- IDP IELTS: কম্পিউটার-বেইসড মক টেস্ট দেওয়ার জন্য এটি সেরা।
- Cambridge IELTS Official: এখানে ক্যামব্রিজ টেস্টের বই এবং অনলাইন রিসোর্স পাবেন।
৩. রিডিং মডিউল প্রিপারেশন
রিডিং-এ ভালো স্কোর করতে নিচের কৌশলগুলো অনুসরণ করুন:
- প্রতিদিন ৩০ মিনিট কম্পিউটারে বিভিন্ন আর্টিকেল পড়ুন এবং স্কিমিং ও স্ক্যানিং শিখুন।
- টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ; প্রতিটি প্যাসেজের জন্য ২০ মিনিট বরাদ্দ রেখে প্র্যাকটিস করুন।
- Scientific American, The Economist, National Geographic-এর আর্টিকেল পড়ার চেষ্টা করুন।
৪. লিসেনিং মডিউল প্রিপারেশন
কম্পিউটারে লিসেনিং-এ প্রতিটি সেকশনের অডিও শুধু একবারই শুনতে পারবেন, তাই খুবই অ্যাটেন্টিভ হতে হবে।
- ইম্প্রুভ করতে বেশি বেশি পডকাস্ট শুনুন। জনপ্রিয় চ্যানেল: BBC Learning English, 6 Minute English, IELTS Energy Podcast, TED Talks।
- বানানের দিকে খেয়াল রাখুন; অনেকে ভালো শুনেও বানানের ভুলের কারণে ২-৩ মার্কস হারায়।
৫. রাইটিং মডিউল প্রিপারেশন
রাইটিং টেস্টে টাইপিং স্পিড এবং নির্ভুলতা মুখ্য।
- Word count নিজে গুণতে হবে (তবে কিছু টেস্টে অটো-কাউন্টার থাকে)।
- Microsoft Word বা Google Docs-এ লেখার চেষ্টা করুন।
- প্র্যাকটিসের সময় Spell-check বন্ধ রাখুন এবং পরে Grammarly দিয়ে ভুলগুলো চেক করুন।
৬. স্পিকিং মডিউল প্রিপারেশন
স্পিকিং টেস্ট Face-to-face অথবা অনলাইনে হতে পারে।
- প্রতিদিন ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন।
- পার্টনার না থাকলে ভয়েস রেকর্ডার ব্যবহার করুন। তবে সেরা উপায় হলো একজন পার্টনার বেছে নিয়ে নিয়মিত প্র্যাকটিস করা।
সঠিক প্রস্তুতি এবং নিয়মিত অনুশীলনই আইইএলটিএসে সাফল্যের চাবিকাঠি। কম্পিউটার-বেইজড পরীক্ষার জন্য টেকনিক্যাল দক্ষতা বাড়িয়ে আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষার মুখোমুখি হন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন