লেখায় Similarity, Turnitin, প্যারাফ্রেজিং ও প্লেজারিজম
Turnitin কি conceptual similarity ধরতে পারে? প্লেজারিজম বোঝার সম্পূর্ণ গাইড
আজকের পোস্টে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব: similarity কীভাবে নির্ধারণ করা হয়? Turnitin এবং অনুরূপ software কি conceptual similarity detect করতে পারে, নাকি শুধু direct copying ধরতে পারে? আমরা এই প্রশ্নগুলো এবং আরও অনেক related issues নিয়ে আলোচনা করব। আশা করি এই পোস্ট সবাইকে সাহায্য করবে।
similarity ≠ plagiarism
Similarity: মানে আপনার লেখা অন্য লেখার সাথে মিলে যাওয়া, যা সম্পূর্ণ বৈধ হতে পারে যদি সঠিকভাবে cite করা থাকে বা আপনার বিষয়ের common terminology হয়।
Plagiarism: মানে অন্যের কাজ বা ideas যথাযথ attribution ছাড়া ব্যবহার করা—তাই high similarity থাকতে পারে plagiarism ছাড়াই (যদি properly cite করা হয়) অথবা low similarity থাকতে পারে plagiarism সহ (যদি unique ideas credit ছাড়া নেওয়া হয়)।
প্লেজারিজম কী? (IEEE সংজ্ঞা)
IEEE-এর সংজ্ঞা অনুযায়ী: Plagiarism হলো অন্যের পূর্ববর্তী ধারণা (ideas), প্রক্রিয়া (processes), ফলাফল (results), বা শব্দ (words) ব্যবহার করা অথচ মূল লেখক ও উৎসকে স্পষ্টভাবে স্বীকার না করা। এই সংজ্ঞাই মূলত আমাদের মনে করিয়ে দেয় যে প্লেজারিজম কেবল কপি-পেস্ট নয়, বরং অন্যের চিন্তাধারা নিজের নামে ব্যবহার করাও এর অন্তর্ভুক্ত।
১. Turnitin / iThenticate আসলে কী করে
Turnitin / iThenticate একটি টুল, যা আপনার লেখা বিশাল ডাটাবেসের (পেপার, ওয়েবসাইট, বই ইত্যাদি) সঙ্গে মিলিয়ে দেখে। এটি আপনার লেখার যে অংশ অন্য উৎসের সাথে মিলে যায়, সেগুলো হাইলাইট করে এবং উৎস দেখায়। তবে মনে রাখবেন: Turnitin / iThenticate কেবল শব্দগত মিল শনাক্ত করে। যদি শুধু কিছু শব্দ ইংরেজি শব্দচয়নের কারণে হাইলাইট করা হয়, কিন্তু পুরো অংশ নয়, তাহলে এটি হয়তো প্লেজারিজম হিসেবে গণ্য হবে না।
Turnitin / iThenticate বা অন্য যে কোনও similarity-check টুল তাদের নিজস্ব ডাটাবেস ব্যবহার করে। সব টুলের ডাটাবেস এক নাও হতে পারে, এবং অনেক ক্ষেত্রে অন্য সফটওয়ারে সাবস্ক্রিপশনভিত্তিক article চেক নাও করতে পারে। Turnitin / iThenticate হল পাবলিকেশন ইন্ডাস্ট্রি standard।
২. সাদৃশ্যের হার (Similarity Score)
Turnitin / iThenticate শতাংশ দেখায় আপনার লেখার কত অংশ অন্য উৎসের সাথে মিলে গেছে। কম শতাংশ সাধারণত মৌলিকতার ইঙ্গিত দেয়। বেশি শতাংশ মানে আপনি হয়তো অনেকটা হুবহু কপি করেছেন, এমনকি citation থাকলেও।
৩. Turnitin / iThenticate যা ধরতে পারে না
যদি আপনি কারও আইডিয়া, গবেষণা পদ্ধতি, ফলাফল বা শব্দ নিজের ভাষায় লিখে দেন কিন্তু citation না দেন, Turnitin / iThenticate সেটি ধরতে নাও পারে। similarity কম দেখালেও এটি এখনো প্লেজারিজম হিসেবে গণ্য হবে।
৪. মিলের ধরন যাচাই করুন
সঠিকভাবে করা citation ও Turnitin / iThenticate রিপোর্টে আসতে পারে — এগুলো সাধারণত সমস্যা নয়। কিন্তু বড় অংশ (a chunk of words) কপি করা বা অপর্যাপ্তভাবে প্যারাফ্রেজ করা অংশ যদি citation ছাড়া থাকে, তবে সেটিই আসল সমস্যা।
৫. মৌলিকতার Broad Sense
মৌলিকতা মানে শুধু শব্দ পরিবর্তন নয়, বরং আপনার নিজস্ব বোঝাপড়া, বিশ্লেষণ ও কণ্ঠস্বর তুলে ধরা। গবেষণা বা একাডেমিক লেখায় অন্যদের কাজ ব্যবহার করতেই হয়, কিন্তু তা অবশ্যই citation দিয়ে এবং নিজের দৃষ্টিভঙ্গি যোগ করে করতে হবে।
৬. Self-Citation এবং নৈতিক সীমা
যদি কোনো লেখক তার পূর্ববর্তী কাজগুলোর উল্লেখ না করে, এটি অনুচিত প্রতারণা হিসেবে গণ্য হতে পারে, কারণ এটি বর্তমান কাজটিকে সম্পূর্ণ নতুন এবং পূর্ববর্তী কাজের সঙ্গে অপ্রাসঙ্গিক হিসেবে উপস্থাপন করে। অন্যদিকে, খুব বেশি Self-Citation করা—অর্থাৎ নিজের পূর্ববর্তী কাজগুলোকে বারবার উল্লেখ করা—ও অনুচিত, কারণ এটি লেখকের h-index বা প্রভাবকে কৃত্রিমভাবে বৃদ্ধি করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। সুতরাং সঠিক সীমা হলো: যথাযথভাবে প্রাসঙ্গিক Self-Citation করা, যা বর্তমান গবেষণার সঙ্গে সম্পর্কিত এবং পাঠককে পরিষ্কার ধারণা দেয়।
৭. IEEE অনুযায়ী প্লেজারিজম
লেখা হয় ঠিকমতো প্যারাফ্রেজ করা হয়নি, বা উৎস উল্লেখ থাকা সত্ত্বেও নেওয়া অংশটি মূল লেখার থেকে স্পষ্টভাবে আলাদা করা হয়নি। লেখককে এমন অংশগুলো চিহ্নিত করতে হবে যেগুলিতে উৎসের উল্লেখ প্রয়োজন।
৮. Turnitin / iThenticate রিপোর্ট ব্যবহারের সঠিক উপায়
যেখানে বেশি মিল আছে, সেগুলো ভালোভাবে পুনর্লিখন (paraphrase) করুন এবং যথাযথ citation দিন। লক্ষ্য হওয়া উচিত আপনার লেখায় যেন আপনার নিজের চিন্তা ও বোঝাপড়া স্পষ্টভাবে প্রকাশ পায়।
A: না। যদিও Figure টির লেখক আপনি, তবুও পূর্ববর্তী কাজটি যথাযথভাবে cite করা প্রয়োজন। এতে স্বচ্ছতা বজায় থাকে এবং অনুচিত Self-Citation এড়ানো যায়।
A: না। অন্যের Figure citation ছাড়া ব্যবহার করা প্লেজারিজম হিসেবে গণ্য হয়।
A: হ্যাঁ, যদি আপনি উৎসটি সঠিকভাবে cite করেন এবং প্রয়োজনে কপিরাইট অনুমতিও গ্রহণ করেন। তবে শুধু citation দেওয়াই সব সময় ব্যবহার করার অধিকার দেয় না।
A: আংশিকভাবে। প্যারাফ্রেজ করা হলে অবশ্যই citation দিতে হবে। শুধুমাত্র শব্দ পরিবর্তন করলেও যদি মূল ধারণার citation না থাকে, তা এখনো প্লেজারিজম।
A: কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। মূল কথা হলো প্রাসঙ্গিকতা। নিজের পূর্ববর্তী কাজ কেবল তখনই cite করুন, যখন তা বর্তমান গবেষণার সঙ্গে সরাসরি সম্পর্কিত। যদি কোনো লেখক প্রাসঙ্গিক নিজের কাজ লুকায়, তাহলে এটি অনুচিত হিসেবে ধরা হতে পারে। অতিরিক্ত Self-Citation metrics বা h-index কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা হিসেবে গণ্য হতে পারে।
A: না। Turnitin / iThenticate মূলত শব্দগত মিল শনাক্ত করে। এটি uncited idea, প্যারাফ্রেজড content, বা ভুলভাবে উপস্থাপিত তথ্য সব সময় শনাক্ত করতে পারে না। তাই মানব যাচাই অপরিহার্য।
A: না। যা স্বাভাবিকভাবে জানা যায় এবং সহজে যাচাইযোগ্য, সেই তথ্যের জন্য citation দেওয়ার প্রয়োজন নেই।
সঠিক জার্নাল নির্বাচন ও উদ্ধৃতি নীতি মেনে চলা মানে আপনার গবেষণার সঠিক মূল্যায়ন। সাবধানতা ও জ্ঞানের সাথে এগিয়ে চলুন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন