পেপার সাবমিশনের আগে ৭টি জরুরি বিষয় জানা দরকার

পেপার সাবমিশনের আগে ৭টি জরুরি বিষয় | জার্নাল সিলেকশন গাইড
গবেষক ল্যাপটপে কাজ করছেন, পেপার সাবমিশনের প্রস্তুতি

পেপার সাবমিশনের আগে ৭টি জরুরি বিষয়

একটা পেপার submit করতে ৩০–৬০ মিনিট লাগে, কিন্তু ভুল জার্নালে দিলে পুরো সময়টাই নষ্ট। তাই আগে থেকে কিছু বিষয় মাথায় রাখুন।

একটা paper submit করতে মোটামুটি 30–60 minutes লাগে। এরপর ওই paper কখনো 2 weeks-ও desk-এ পড়ে থাকে। এরপর যদি journal reject করে পুরা time-টাই নষ্ট। তাই কিছু কাজ আগে থেকে করে থাকলে আপনার সময়ও বাঁচবে আর paper-ও review-তে যাবে। নিচের ৭টি বিষয় মাথায় রাখুন।

১. Aim & scope-এর সাথে মিলিয়ে দেখুন

যেই journal-এ submit করতেছেন, তার aim আর scope-এর সাথে আপনার টপিক মিলে কিনা নিশ্চিত হন। যেমন: আপনার টপিক AI in cancer patient diagnosis, কিন্তু journalটা যদি publishes করে mechanical properties আর construction engineering, তাহলে desk reject হবেনই।

২. আপনার রেফারেন্সের জার্নালগুলোই সেফ

আপনি paper-এ যে সব পেপার reference দিচ্ছেন, সেগুলো যেই জার্নালে publish হয়েছে, সেই জার্নালগুলাই আপনার জন্য নিরাপদ। ওইখানেই প্রথমে try করুন।

৩. Bangladeshi/Indian journal এড়িয়ে চলুন

অনেক স্থানীয় জার্নালের মান খুব কম। European বা American journal বেছে নিন। Elsevier, Springer-এর অধীনে যেসব জার্নাল আছে সেগুলো সাধারণত ভালো।

৪. পিয়ার রিভিউ জার্নাল কিনা দেখুন

জার্নালের ওয়েবসাইটে "Peer review process" বা "Editorial policy" দেখুন। genuine peer review ছাড়া মানসম্পন্ন জার্নাল হয় না।

৫. Author guideline অবশ্যই পড়বেন

Journal-এ "Guide for authors" নামে একটা সেকশন থাকে। সেখানে title page, formatting, reference style-সহ সব নির্দেশনা দেওয়া থাকে। একটু follow করলেই desk reject এড়ানো যায়।

৬. Impact factor ২–৩ হলে ভালো শুরু

Clinical domain-এ অনেকে high IF-এ publish করেন, কিন্তু নতুন গবেষকদের জন্য low-rank, mid-rank peer-reviewed journal-ই প্রথম চয়েস হওয়া উচিত। IF ২–৩ আশা করা যায়।

৭. Subscribe না Open Access?

Subscribe: পাঠককে কিনতে হয়। Open access: আপনাকে পাবলিশিং ফি দিতে হয়, কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকে। বাংলাদেশের জন্য অনেক journal-এ Research4Life programme আছে, যার মাধ্যমে বিনা পয়সায় open access-এ publish করা যায়।

এই ৭টি বিষয় মাথায় রাখলে আপনার সময় বাঁচবে, desk reject এড়াবেন এবং পেপার দ্রুত review-তে যাবে। সঠিক জার্নাল নির্বাচনই সাফল্যের প্রথম ধাপ।

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন