কোন কোন সফটওয়্যার দিয়ে নিজেই IELTS প্রিপারেশন নেওয়া যায়!

IELTS প্রস্তুতির জন্য সেরা ফ্রি টুলস: British Council, IDP, Cambridge, Write & Improve সহ অফিসিয়াল রিসোর্স। কোচিং ছাড়াই নিজে নিজে প্রস্তুতি নিন।ি
ছাত্র ল্যাপটপে IELTS প্রস্তুতি নিচ্ছে

কোন কোন সফটওয়্যার দিয়ে নিজেই IELTS প্রিপারেশন নেওয়া যায়!

আর দরকার নেই কোচিং সেন্টারে যাওয়ার, বাসায় বসেই নিন প্রস্তুতি।

IELTS প্রস্তুতি মানেই expensive কোর্স বা কোচিং—এটা এখন আর সত্য না। কিছু নির্ভরযোগ্য ফ্রি টুল আছে, যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনি নিজেই নিতে পারেন solid preparation। নিচে দেওয়া হলো অফিসিয়াল এবং widely trusted টুলস—যেগুলো আমি নিজে ব্যবহার করেছি এবং আপনাদের জন্য সংগ্রহ করেছি।

১. British Council – বিনামূল্যের প্রস্তুতি রিসোর্স

ওদের অফিসিয়াল সাইটে আছে ফ্রি লিসনিং স্যাম্পল, রিডিং প্র্যাকটিস, রাইটিং টাস্ক স্যাম্পল এবং স্পিকিং ফরম্যাটের ব্যাখ্যা। কম্পিউটার-ভিত্তিক IELTS ফরম্যাট বুঝতে এটি খুবই useful।

ব্রিটিশ কাউন্সিল ভিজিট করুন

২. IDP IELTS – ফ্রি প্র্যাকটিস ম্যাটেরিয়ালস

IDP হলো IELTS-এর সহ-মালিক। তাদের সাইটে পাওয়া যায় কম্পিউটার-বেইসড ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট, স্যাম্পল কোশ্চেন আর প্রিপারেশন টিপস।

IDP IELTS ভিজিট করুন

৩. Cambridge English – স্যাম্পল টেস্ট

কেমব্রিজ IELTS বইগুলো সবচেয়ে authentic practice source। ওদের ওয়েবসাইটে কিছু স্যাম্পল টেস্ট ফ্রি পাওয়া যায়।

Cambridge English ভিজিট করুন

৪. Write & Improve – রাইটিং প্র্যাকটিস

এই টুলে রাইটিং করলে সঙ্গে সঙ্গেই ফিডব্যাক পাবেন। গ্রামার ও বেসিক স্ট্রাকচার ধরতে সাহায্য করে।

Write & Improve-এ যান

৫. IELTS Prep App – মোবাইল ভার্সন

মোবাইল অ্যাপ দিয়ে লিসনিং প্র্যাকটিস ও ভোকাবুলারি রিভিশনের জন্য দারুণ। গুগল প্লে বা অ্যাপ স্টোরে খুঁজুন "IELTS Prep".

Google Play / App Store

৬. সতর্কতা: ভুল কন্টেন্ট এড়িয়ে চলুন

Real exam question leaked টাইপ কনটেন্ট এড়িয়ে চলুন। র‍্যান্ডম ফেসবুক PDF দিয়ে প্র্যাকটিস করলে ফরম্যাট mismatch হতে পারে। অফিসিয়াল ফরম্যাটে অভ্যস্ত হওয়া জরুরি।

মনে রাখবেন: শুধু টুল যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত অনুশীলন এবং অফিসিয়াল ফরম্যাটে অভ্যস্ত হওয়া। উপরের টুলগুলো অফিসিয়াল ও নির্ভরযোগ্য—এগুলো দিয়েই আপনি নিজের প্রস্তুতি নিজেই নিতে পারেন।

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন