কোচিং ব্যবসা ও অভিভাবকের অহংকার
ভর্তি পরীক্ষার নামে লাখ টাকার বিনিময়ে কি আসলেই নিশ্চিত সাফল্য?
দেশব্যাপীই চলছে কোচিংওলাদের রমরমা ব্যবসা। ভর্তি পরিক্ষার প্রস্তুতি মানেই এই কোচিং, ঐ কোচিং, বাংলাদেশ টু ফার্মগেট। এক কোচিংকে কেন্দ্র করে ঢাকা আসা, বাসা নেওয়া, বই ও শিট কেনা ইত্যাদি, এ যেন শুধু টাকা আর টাকার খেলা। অতিরিক্ত প্রতিযোগিতা আর জিনিসপত্রের চাহিদার তুলনায় অপ্রতুল্ল হওয়ায় ঐ একটা মাত্র ভর্তি সিজনে সব রকমের খরচ মিলিয়ে ১ জন ভর্তিচ্ছু পরিক্ষার্থীর ব্যয় দাঁড়ায় প্রায় ১.৫ থেকে ২ লক্ষ টাকা।
সামাজিক মর্যাদা ও অভিভাবকের অহংকার
ছেলে-মেয়ের এইচএসসি রেজাল্ট হাতে পাওয়ার পর জীবনে কোনো দিন ভর্তি পরিক্ষা সম্পর্কে এক বাক্য না বলা মানুষ, শিক্ষক, প্রতিবেশিরাই সবার আগে প্রশ্ন করে, "এই মিয়া তোমার ছেলে কোন কোচিংয়ে পড়ে?" জবাব পাল্টা জবাবে কথার খেলা চলে পর্দার দুপাশেই। এ যেন কোচিং নয় অভিভাবকদের পারিবারিক পদমর্যাদা কিংবা আত্মসম্মান বাঁচানোর মহা গুরুত্বপূর্ণ লড়াই। দুর্বল নামের কোনো অখ্যাত কোচিং কিংবা পাড়ার কোনো শিক্ষক দিয়ে পড়িয়ে আত্নসম্মান নষ্ট করার ভয় পায় হাজারও অভিভাবক।
কোচিং সেন্টারের চমক ও বাস্তবতা
মাঝেমাঝে পরিক্ষার্থী, বাবা-মা কিংবা গার্ডিয়ানদের অযৌক্তিক, অপরিকল্পিত ইচ্ছে আর লোকদেখানো অতি আত্নসম্মানবোধেই দিনশেষে বলির পাঠা হয় ঐ ছোট্ট, দুর্বল, নিরুপায় পরিক্ষার্থী। অভিভাবকদের কে বুঝাবে, উদ্ভাস, ইউসিসি তাদের সন্তানকে প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ে একটা আসন পাইয়ে দিবে না। কাঙ্খিত বিষয়ে কেবল তার একাগ্রচিত্ত মনোবল, সময়-অসময়ের হার না মানা মানসিকতা এবং সঠিক দিকনির্দেশনাই মূল চাবিকাঠি।
সঠিক সিদ্ধান্ত ও বিকল্প পথ
কোচিংয়ের হাজার টাকার বিপরতে পুরোপুরি ব্যর্থ হয়ে শূণ্য থালা প্রাপ্তির কোনো প্রতিউত্তর না থাকলেও বাড়ির পাশের অখ্যাত শিক্ষকের মাসিক ঐ সামান্য ৩-৪ হাজারেই তাদের সহস্রাধিক যদি কিস্তু থাকে। অভিভাবকেরা তাই কোচিং-কোচিং নামের এই আত্নসম্মানবোধের খেলা বন্ধ করুন, নিজের সন্তানের সঠিক ও পর্যাপ্ত প্রস্তুতির জন্য একটা ভালো যায়গা নিশ্চিত করুন।
বিশ্ববিদ্যালয়গুলোতে পাশ, ফেল, সুযোগ পাওয়া না পাওয়ার বিষয়গুলো ইউসিসি, উদ্ভাস, রেটিনায় লেখা থাকে না। সঠিক সিদ্ধান্ত নিন, সন্তানের বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার প্রস্তুতির জন্য সঠিক কোচিং সেন্টার পছন্দে কৌশলী হোন। ইনশাল্লাহ্, দিনশেষে আপনাদের সঠিক সিদ্ধান্ত, আর আপনাদের সন্তানদের হার না মানা মনোবল আর একাগ্রতাই দৃশ্যপট পাল্টে দেবে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন