শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার্থীবন্ধব পরিবেশ

সেয়ার: 0
শিক্ষা ও বাস্তবতা

শিক্ষা যখন মানুষ গড়ে না

কাঁধের ব্যাগের বইয়ের জ্ঞানে কতটুকু এগোয় সমাজ ও রাষ্ট্র?

যে শিক্ষায় কৃষক, শ্রমিকের টাকায় নির্মিত শিক্ষালয়ে তৈরী হয় কোট টাই পড়া ভদ্র চোর; যেখানে শিক্ষার্জিত সার্টিফিকেটের বিসর্জনে মানুষের টাকায় তৈরী হয় জগৎখ্যাত অমানুষ। যে শিক্ষায় দূরত্ব ঘোচে না মনুষ্যত্বে, দূরীভূত হয় না দেহের ভাঁজে লুকিয়ে থাকা গভীর অন্ধকার। দিনশেষে শিক্ষা, শিক্ষিত বলে আসলেই কি কিছু রইল?

শিক্ষাঙ্গনে রক্তাক্ত বাস্তবতা

কি এক অদ্ভুত হৃদয় বিদারক দৃশ্য! শিক্ষার উদ্দেশ্য নির্মিত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শিক্ষার্থীদের বিরুদ্ধেই চলছে ট্যাংকার-বুলেট, জলকামান আর লাঠি পেটায় হরহামেশাই ঝরছে অসহায় শিক্ষার্থীর লাল রক্ত। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে, ইসলামি বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীর নগর, ঢাকা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে—সবজায়গায় একই দৃশ্যের পুনরাবৃত্তি।

প্রশ্ন: শিক্ষক কোথায়?

ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে ছাত্রদের উপর বারংবার অতর্কিত হামলাই কি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চা? আজ কোথায় আমাদের শিক্ষকদের মানবিকতা, কোথায় গেলো তাঁদের শিক্ষার মহান ব্রত? শিক্ষার্থীদের পাওয়া না পাওয়ার অভিযোগ শুনবেন বলেই তো আজ আপনারা শিক্ষক, আপনারা প্রভোস্ট, আপনারা প্রক্টর।

শিক্ষার্থী প্রতিপক্ষ নয়

অনেক শিক্ষকই আজকাল শিক্ষার্থীদের ছাত্র মনে করেন না, ছাত্ররা তাঁদের কাছে বিবেচিত হয় প্রতিপক্ষ হিসেবে। দিনশেষে যতদিন পর্যন্ত ছাত্র শিক্ষক এক হওয়া সম্ভব হবে না, শিক্ষার্থীদের পাওয়া না পাওয়ায় শিক্ষকদের মন কাঁদবে না, ততদিন এই দেশ বদলাবে না।

প্রত্যাশিত শিক্ষক-শিক্ষার্থী বন্ধন

যে শিক্ষক শিক্ষার্থীর পিঠ চাপড়ে ভালোবাসা বিলায় তাঁদেরকে আমার হাজার সালাম। শিক্ষার্থীদের সাথে আন্তরিক হওয়ার মাধ্যমে আরও সুদৃঢ় হোক শিক্ষক-শিক্ষার্থীর বন্ধন। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার দূরত্ব ঘুচে তৈরী হোক শিক্ষার্থীবান্ধব পরিবেশ।

ভবিষ্যতের পথচলা

আগামি দিনে এই শিক্ষার্থীরাই তো একদিন শিক্ষক হবেন, সময় অসময়ে বনে যাবেন নীতিনির্ধারক। কিন্তু তখন? ঠিক এভাবেই কারো না কারো সন্তানদের উপর চলবে এই রকম অমানবিক নির্যাতন। শিক্ষকদের ভালোবাসা, আন্তরিকা আর সহযোগিতা পেলেই এই ছাত্র সমাজ বদলে যাবে।

সবকিছুর পরেও দিনশেষে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার হোক, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীর হোক, বিশ্ববিদ্যালয়গুলো হোক শিক্ষকেরও।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন