জীবন চলার পথে আমাদের মানবিক হতে হবে

সেয়ার: 0
বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুত্বের বাস্তবতা
বিশ্ববিদ্যালয় জীবনের বাস্তবতা

বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুত্বের বাস্তবতা

হাজার মানুষের ভিড়েও যে একা থাকতে হয়: একটি কঠিন বাস্তবতা

বিশ্ববিদ্যালয় জীবনে কেউ কখনও বন্ধু হয় না। জনাদুয়েক মানুষ হয়তো আপনাকে নিয়ে ভাবতে পারে, রাখতে পারে হিসাবের খাতায়। তবে, বাদবাকি বেশিরভাগ মানুষের প্রায়োরিটি লিস্টেই আপনি থাকবেন না। এই ছোট্ট বিশ্ববিদ্যালয় জীবনে আপনার হাজারটা বন্ধু হবে, কিন্তু দিনশেষে আপনি ঐ একাই, নিসঃঙ্গ শেরপা।

চোখের দেখা আর মুখের কথা

চোখের দেখা আর মুখের কথায় আপনার হাজারটা প্রিয় মানুষ থাকলেও আপনি তাদেরকে হৃদয়ে ধারণ করতে পারবেন না, অনুরোধ, আবদারে পারবেন না নিশ্চিন্ত হতে। আপনার বিপদের দিনে এনাদের অনেকের দরজাতেই তালা লেগে যাবে, আট দশটা সাধারণ ঘটনার মতই বিবেচ্য হবে আপনার সাময়িক অসহায়ত্ব। অভিযোগ, পরামর্শ, সাময়িক বার্তা আর দুদন্ড হাসি বিনিময়ে সবাইকে পেলেও দ্বায়িত্ব, ভালোবাসা, নিশ্চয়তা আর নির্ভরতায় আপনি এই হাজারটা প্রিয় মানুষের কাউকেই খুঁজে পাবেন না।

ব্যক্তিকেন্দ্রিক ব্যস্ততা

এনারা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে গুছিয়ে ওঠার দৌড়ে কে কাকে ছাড় দেয় বলেন? এজন্য তারা মাঝে আপনাকে দেখেও দেখবেন না, শুনেও শুনবেন না, বলেও বলবেন না। এটাই তো স্বাভাবিক, খুব বেশি স্বাভাবিক বরং, পৃথিবীটাই চলছে এই নিয়মে। সময়, সম্পদ, প্রতিপত্তি, মেধা, যোগ্যাতা, প্রয়োজন, ভালো লাগা আর ভালো থাকায় মানুষ আলাদা হয়ে যাচ্ছে রুটিন করে।

স্বার্থপরতার নিয়ম

উটকু ঝামেলা মনে করে পাশের জন দ্বায়িত্ব নেয় না পাশের জনের। সময়স্রোত, ইচ্ছা আর ক্ষমতার বেদখলে একই মায়ের পেটের ভাই ই বনে যাচ্ছে ঘোর প্রতিপক্ষ। স্বামর্থ থাকা সত্তেও প্রিয় মানুষের বিপদের দিনে এনারাই দেখায় নির্বিকারত্ব। মানুষকে উপকার কিংবা ভালোবাসার বিপরীতে পাওয়া অদৃশ্য বিনিময়ে নিরুৎসাহী আমি, আপনি, আমরা সবাই।

হতাশ নয়, বরং এই কঠিন, নিদারুণ বাস্তবতা মেনে নেওয়াই সময়ের সেরা সমাধান। হাজার মানুষের মাঝেও যে দুই চারটা মানুষ, ভিন্ন মানুষের, আপনার খবর রাখে তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, এক সমুদ্র ভালোবাসা। আর, বাস্তবতার জটিল-কঠিন নিয়ম আর জীবনের ভাঁজে আটকে পরে যারা প্রিয়জন ভুলে গেছেন, অনুগ্রহপূর্বক সেই মানুষগুলোর একটু খোঁজ নেওয়ার আহ্বান রইল।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন