পত্রিকায় লেখালেকখির হাতেখড়ী (২য় পর্ব)

সেয়ার: 0
তরুণ লেখকদের জন্য লেখালেখির কৌশল

তরুণ লেখকদের জন্য লেখালেখির কৌশল ও পথের দিশা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্দেশ্য ও পত্রিকায় প্রকাশের কালাকৌশল

সুপ্রিয় তরুণ লেখকগণ, আমি জানি, সবাই লিখাকে ভালোবেসেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে যুক্ত হয়েছেন। সুতরাং সবার লিখাকে মানসম্মত লিখায় পরিণত করা এবং পত্রিকায় প্রকাশের কালাকৌশল বুঝিয়ে একজন মানসম্মত লেখক হিসেবে সবাইকে প্রস্তুত করাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের মূল উদ্দেশ্য।

লেখার মূল কাজ: লিখে যাওয়া

পত্রিকায় লিখা প্রকাশ করতে হলে মূলত প্রধান কাজ হচ্ছে লিখে যাওয়া, লিখে যাওয়া এবং লিখে যাওয়া। লেখনীর ফলেই একজন মানুষের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ ঘটে। প্রথম দিকে যা মনে আসে তাই লিখে যেতে হবে, অভিজ্ঞ কারো মাধ্যমে ঐ লেখার অবস্থা পর্যালোচনা করতে হবে। এভাবে লিখতে লিখতে একটা সময় আপনার লিখার মান বৃদ্ধি পাবে।

পড়ার অভ্যাস ও ধারণা তৈরি

একই সময়ে অন্য তরুণ লেখকরা কি লিখছে, কিভাবে লিখছে তার উপরে যথেষ্ট ধারনা রাখতে হবে। পত্রিকায় লিখার পূর্বে অবশ্যই নিয়মিত বই এবং পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। নিয়মিত পত্রিকা পড়া এবং পর্যালোচনা আপনার লিখায় নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করবে। নতুন ধারণা সৃষ্টির মাধ্যমে আপনার লেখালেখির প্রক্রিয়াকে শানিত করবে আপনার এই পড়াশোনার অভ্যাস।

লেখার গঠন ও কাঠামো

একটা সুন্দর, বৈশিষ্ট্যপূর্ণ লেখার শিরোনামটাও হবে বৈশিষ্ট্যপূর্ণ। সাথে যোগ হবে সুন্দর একটা শুরু, লিখার মধ্যভাগে হবে ঘটনার স্বার্থক বাস্তবায়ন—যেখানায় পুরো ঘটনার বিশ্লেষণ করা থাকবে। সবশেষে সমস্যা সমাধানে করণীয় দিকনির্দেশনা কিংবা প্রস্তাবনার পর সুন্দর একটা উপসংহার দিয়ে লিখা শেষ করতে হবে।

ধৈর্য ও অধ্যবসায়

আপনার লিখা যদি মানসম্মত হয় তবে আজ নয় কাল আপনার লিখা পত্রিকায় প্রকাশিত হবেই। এক্ষেত্রে আপনাদের মন খারাপ না করে ধৈর্য্য সহকারে লিখে যেতে হব। কোন অবস্থাতেই ভেঙ্গে পড়লে হবে না। নতুনদের জন্য রইল শুভ কামনা।

লেখা পাঠানোর কৌশল

লিখা পাঠানোর জন্য আপনাকে প্রথমে দেখতে হবে আপনি কোন টপিকের উপর লিখছেন এবং যে পত্রিকা ঐজাতীয় লিখা নিয়মিতই ছাপায়, আপনি লেখা পাঠানোর জন্য ঐ পত্রিকাকেই নির্বাচন করুন। সঠিক পত্রিকা নির্বাচন করা প্রকাশের সম্ভাবনা বাড়ায়।

আপনার লেখনীর মাধ্যমে, আপনার এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুন—এটাই প্রার্থনা। বিস্তারিত জানতে [৩য় পর্বটি পড়ুন]

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন