অনুগল্প : জমিলার কোনো স্বপ্ন নেই

সেয়ার: 0
অভাবের সংসার ও জামিলার জীবন
একটি পুরানো টিনের ঘর এবং প্রতিকূল পরিবেশে বসবাসকারী একটি পরিবার

অভাবের সংসার ও জামিলার জীবন

এক অসহায় পিতা ও কন্যার সংগ্রামের নিরব কাহিনী

পুরাতন টিনের ছাওনিতে জড়সড় ছোট্ট কুঁড়েঘর। বাপ, মেয়ে দুইজনের টানাপোড়নের বড্ড অভাবের সংসার। বিষাদময় অতীত, বর্তমান নেই, নেই প্রত্যাশিত কোনো ভবিষ্যতও।

জীবনের নিত্যদিনের সংগ্রাম

দিন চলে যায় সময়ের নিয়মে, ভুখে-অভুখে পার হয় মা হারা জমিলার এক একটা স্বার্থপর জোছনার রাত। চাঁদের সাথে গল্প করার বয়স নেই, শৈশব নেই, ঠিকানা নেই। কেমন একপেশে অবহেলিত বিরহের জীবন। যেন অকারনেই বেঁচে থাকা, অনিচ্ছায় পাওয়া সময়ের আরও একটু অপচয়।

অবহেলিত জীবনের বাস্তবতা

জামিলার এই বর্ণহীন জীবনে সুখ আসেনি, আনন্দ কখনওই ঘেরাও করেনি ভেতরবাড়ি। তার জীবনের প্রতিটি স্তরে থরেবিথরে এঁটে আছে শক্তিশালী দুঃখ শৃঙ্খল। পয়া-অপয়ার বিবাদে অনন্ত পুড়ে এখন বিদায়ের ক্ষণ গুনছে সে।

পিতার অক্লান্ত পরিশ্রম

জীবনের পড়ন্ত বয়সে বকলম রফিক মিয়া, মেয়ে নিয়ে অবিরাম সাঁতরে চলেছে দুঃখ দরিয়া। কাজ কর্মের বালাই নেই, আচমকাই মিলে দুমুঠা ভাতের খোঁজ। সময়-অসময়ে তার এই দুর্বল হাতে যোগ হয় নানা রকম কর্মশৈলী।

বেঁচে থাকার জন্য লড়াই

তার দুর্বল, বয়স্ক হাতে গড়ে ওঠে দালান, রিকশা-ভ্যানগুলো এগিয়ে চলে ভোঁভোঁ করে। কখনোবা মাথায় চড়ে বসে টিন, কাঠ কিংবা প্লাস্টিকের ছোট-বড় বস্তা। দিনশেষে তাদের জীবন হয়তো বেঁচে যায় ঠিকই!

কিন্তু, এ বেঁচে থাকায় কোনো আশা নেই, মোহ নেই, কোনো প্রাপ্তি নেই। তবুও কি এক অদ্ভুত ইচ্ছে, হাজার মৃত্যু পরীক্ষার পরেও তাদের বাঁচিয়ে রাখে। এক অফুরান দীর্ঘশ্বাস বুকে নিয়ে তারা বেঁচে থাকে নির্বাক, বোকাপাখি হয়ে।

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন