সফল হওয়ার সহজতম উপায়

সেয়ার: 0
সফলতার সংজ্ঞা

স্বপ্নের বাস্তবায়ন ও সফলতার উপযুক্ত সংজ্ঞা

শিক্ষিত বেকারত্বের সংকট থেকে কর্মের মর্যাদা: একটি বাস্তব নিরীক্ষণ

জীবন যুদ্ধে চরম বিপর্যস্ত আমার এক বড় ভাই বলেছিলেন, ভেসে যাওয়া নদী আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। বাস্তবতার নিয়মে নৌকার ন্যায় লাগামহীন ভেসে চলেছেন এঘাট থেকে ওঘাটে। বি এ পাশ করে প্রত্যাশিত চাকুরি পাওয়ার কথা থাকলেও এখন তার এম এ কমপ্লিট। অথচ, চাকুরি নামক সোনার হরিণ তার আজও জুটেনি। আসলে, আঠার বছরের পড়াশোনার পরেও যারা একটা কর্মের বিধান করতে পারে না, ঠিকঠাক পড়ালেখা না করতে পারলে ওয়ার্কসপই তাদের জন্য উত্তম।

কর্মের মর্যাদা ও সুযোগের সন্ধান

দুনিয়ায় কর্ম ক্ষেত্রের অভাব নেই। শহরের রাস্তার পাশে যে ছোটরাস্তাটা থাকে সেখানে ছোট্ট একটা বাতির নিচে কিছু জিনিষপত্রের বেঁচা কেনাও কয়েকটা জীবন বাঁচিয়ে দিচ্ছে। পরিশ্রম করার মানসিকতা না থাকলে কোথাও ঠাঁই হবে না। উপযুক্ত প্রার্থীদের মূল্যায়ন হবেই। সেটা কেবল সময়ের ব্যাপার। চাকুরির এই প্রতিযোগিতা আমি, আপনিই তৈরী করেছি। সবাইকেই কেন ডাক্তার, ইন্জিনিয়ার হতে হবে? সব গাড়ি এক লাইনে চললে জ্যাম তো হবেই। অথচ, যে যার মত করে আলাদা লাইনে চললে কোনো সমস্যা হত না।

ব্যর্থতার মূলে অবাস্তব প্রত্যাশা

আমাদের পরাজয়ের পেছনে একটা কারণ দাঁড়া করানো যায়। আমরা যখন কোনো স্বপ্ন দেখি, তখন অনেক বড় স্বপ্ন দেখি। কিন্তু যখন আমরা আমাদের লক্ষে পৌছাতে পারি না, শুরু হয় হতাশা। অথচ, নিজেদের যোগ্যতা সম্পর্কে একটাবারও জানা হয়নি। প্রশ্ন করা হয় নি, আমরা কতটুকু জানি বা আমাদের জানার পরিধি ঠিক কতটা প্রশস্ত।

আমার মতে এমন স্বপ্ন দেখা উচিৎ নয় যেটা আমাদের নিজেদের পক্ষে বাস্তবায়ন করা অসম্ভব। স্বামর্থের বাইরে স্বপ্ন দেখাটা আমার চোখে এক প্রকার অপরাধই। যার শাস্তি স্বরূপ আসে হতাশা। অনিশ্চিত প্রত্যাশার চেয়ে,হাতে পাওয়া অল্প কিছুটাও যে অনেক ভাল সেটা আমাদের কে বুঝাবে?

সফলতার প্রকৃত সংজ্ঞা

'সফলতা' চারটি কথার ফুলঝুরি নয়, যে মুখে বললেই হয়ে যাবে। সফলতা এমনও নয়, যে পাহাড় কেটে নদী বানাতে হবে। সফলতা আসলে একটা ব্যতিক্রমী বিষয়। একজন দোকানদারের একদিনে এক হাজার টাকা আয় করা তার কাছে একটা যুদ্ধ জয়ের সমান। আর, তার কাছে এটাই সফলতা। সফলতাটা আসলে একটি মনস্তাত্ত্বিক পরিতুষ্টির বিষয়। যেখানে একটা মানুষের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যাশার স্বার্থক বাস্তবায়নই তার কাছে সফলতা।

ধৈর্যের পরীক্ষা ও চূড়ান্ত বার্তা

আমাদের স্বপ্ন আকাশ ছোঁয়ার। কিন্তু পরিশ্রমের বেলায় কারো খবর নেই। সফলতা অর্জনে শেষ লক্ষে পৌঁছাতে আমাদের ধৈর্যশীল হওয়া উচিৎ। ধৈর্যবান মেধাবী এবং পরিশ্রমীদের সফলতা কেবল সময়ের ব্যাপার মাত্র। সুতরাং, প্রথমে নিজেকে প্রশ্ন করুন, কতটুকু পারবেন। নিজের স্বামর্থের মধ্যে কিছু করুন, করার চেষ্টা করুন। ইনশাল্লাহ ভাল থাকবেন। হতাশা আপনার ছায়াও মাড়াবে না।

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন